সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১১:২৭
ইরান যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে অনুষ্ঠিত আলোচনায় ব্যবহারিক প্রস্তাব বিনিময় ও উৎসাহব্যঞ্জক ইঙ্গিত থাকলেও, তেহরান আমেরিকান পক্ষের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইংরেজিতে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান ইরানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ওপর জোর দেন।

পেজেশকিয়ান লিখেছেন, "ইরান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক আলোচনায় ব্যবহারিক প্রস্তাবের বিনিময় হয়েছে এবং উৎসাহব্যঞ্জক ইঙ্গিত পাওয়া গেছে। তবে আমরা যুক্তরাষ্ট্রের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং যে-কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি।"

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় তৃতীয় দফায় পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে।

পেজেশকিয়ানের এই মন্তব্য ওয়াশিংটনের আচরণ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়ে তেহরানের দ্বৈত-পন্থা নীতিকে তুলে ধরে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha